1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে-লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম - Khulnar Khobor
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ। 

বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে-লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় চেষ্টা করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের দীর্ঘদিন
ফ্যাসিস্ট হাসিনা সরকার নির্যাতন নিষ্পেষণ করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশের স্বপ্নে, নারীরাও পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকবে এবং মুক্ত শিক্ষাব্যবস্থা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ, যেখানে সকলেই সমান সুযোগ এবং মর্যাদার সাথে নিজেদের গড়ে তুলতে পারবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে।

গত শনিবার(১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাষ্টার মুজিবর রহমান’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সরদার মহাকবির’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার, দলে কোন চাঁদাবাজের ঠাই হবেনা। বিএনপিকে এদেশের মানুষ ভালোবাসে, বিএনপি দেশের মানুষের কল্যানে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তাই স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কেউ যদি দলের পরিচয় দিয়ে সমাজের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে দলের সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, এস এম আলমগীর কবির বাচ্চু, জাহিদুল ইসলাম বাবলা, আমিনুল ইসলাম কুটি, ছাত্রদল নেতা মাসুদুর রহমান পিয়াল,মোঃ শাহাজালাল গাজী, ছাত্রদল নেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।